বর্তমান ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বিশ্বের প্রধান ধর্মগুলির মধ্যে হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ ধর্মের উৎপত্তিস্থল হলো ভারতীয় উপমহাদেশ। এছাড়া বহিরাগত ধর্ম হিসাবে বর্তমান ভারতে ইসলাম, খ্রিস্ট, বাহাই, জরাথুস্ট্রবাদ ও ইহুদি ধর্ম প্রচলিত আছে।

2011 সালের জনগণনা অনুসারে ভারতবর্ষে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পরিমাণ:

  1. হিন্দু - 79.80% (প্রায় 97 কোটি),
  2. ইসলাম - 14.23% (17 কোটি),
  3. খ্রিস্টান - 2.30% (2 কোটি 78 লাখ),
  4. শিখ - 1.72% (2 কোটি 8 লাখ),
  5. বৌদ্ধ - 0.70% (84 লাখ 75 হাজার),
  6. জৈন - 0.37% (44 লাখ 80 হাজার),
  7. জরাথুস্ট্রবাদ - 0.06% এর কম,
  8. অন্যান্য - 0.09% (ইহুদি প্রায় 5 হাজার, বাহাই প্রায় 22 লাখ)

তথ্যসূত্র এবং ছবি:

  1. Religion in India
  2. Bahá'í Faith
  3. History of the Jews in India