ভারতের ত্রিপুরা অঙ্গরাজ্যে মসজিদে হামলার বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে. এতে স্থানীয়দের মধ্য চরম আতংক ও উত্তেজনা লক্ষ করা গেছে. কিন্তু সেই ছবি ও ভিডিগুলোকে মিথ্য আখ্যা দিয়েছেন ত্রিপুরা পুলিশ।
এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে মসজিদে হামলার বিভিন্ন ছবি ও ভিডিও পে পরার পর গত মঙ্গলবার ত্রিপুরায় সংঘর্ষ হয়. পুনার পর পুলিশ জানায়, পরিস্থিতি এখন শান্ত। যারাই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ত্রিপুরা পুলিশের আইজিপি সৌরভ ত্রিপাঠি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছে. পানিসাগরের সঙ্গে সেসব ছবি ও ভিডিওর কোনো সংযোগ নেই। ত্রিপুরার কোনো মসজিদেই আগুন লাগানো হয়নি।
তিনি আরো বলেন, সবার কাছে আমার অনুরোধ কেউ যেনো ফেক আইডি অনুসরণ না করে। এতে গুজবের পরিমাণ কমবে। সেইসঙ্গে ভুয়া ছবি ও ভিডিও ছড়ানো থেকে সবাইকে বিরতে বিরত থাকতে বলেছেন। যারা এই কাজগুলোর সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেবে ত্রিপুরা পুলিশ।
#আরো পড়ুন - ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করলেন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্টের মেয়ে.
0 Comments
ধন্যবাদ।